PREMIER UNIVERSITY

Department of LAW

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই ২০২৫, সোমবার, সকাল ১০:৩০ টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় ৪০৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৭৫ জনকে মেধা-ভিত্তিতে ভর্তি করা হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী আইনজীবী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন আইনজীবী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।
পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন মিসেস তানজিনা আলম চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান ও ভর্তি পরীক্ষার মুখ্য সমন্বয়ক অনুপ কুমার বিশ্বাস, আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (স্টুডেন্টস অ্যাফেয়ার্স) নাছরিন আক্তার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ : ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

The Department of Law, Premier University, organized a workshop titled “Career Dimensions for Law Students”

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.