PREMIER UNIVERSITY

Department of LAW

একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত। চালু হচ্ছে মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রাম।

একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত।
আজ ০২ জুন ২০২১, বুধবার, সকাল ১১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর ড. মোয়াজ্জম হোসেন, প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর, সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহকারী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহকারী অধ্যাপক সাদাত জামান খান ও সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। এছাড়া সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিমও উপস্থিত ছিলেন।
একাডেমিক কাউন্সিলের এই সভায় বিভিন্ন বিভাগে পরিচালিত অনলাইন ক্লাসসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত ও অনুপুঙ্খ আলোচনা হয়। আরও আলোচিত হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত রূপরেখা অনুসারে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণ করার বিষয়ে। বিগত ০১ নভেম্বর ২০২০ থেকে ৩১ মে ২০২১ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়। মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রাম চালু এবং এই প্রোগ্রামের সিলেবাস ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ব্যক্তিগত ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (৫৯তম ব্যাচ)

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এলএল.বি. (অনার্স), ফল ২০২৬ সেশন (৫৯ ব্যাচ) এর ভর্তি (লিখিত) পরীক্ষার সিট প্ল্যান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.