PREMIER UNIVERSITY

Department of LAW

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ২০২৫, বুধবার, দুপুর ১.৩০টায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক এস. এস. নছরুল কদির বলেন, আইন একটি মহান পেশা, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তোমরা যারা আইন নিয়ে পড়াশোনা করছ, তোমাদের দায়িত্ব শুধু পেশাগত দক্ষতা অর্জনেই সীমাবদ্ধ নয়; বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নও তোমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রিমিয়ার ইউনিভার্সিটি তোমাদের প্রতিভা বিকাশের জন্য সবসময় সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছে। শিক্ষাজীবনকে শুধু একটি ডিগ্রি অর্জনের সময় নয়, বরং ব্যক্তিত্ব ও নৈতিকতার উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একাডেমিক এবং নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে বের হয়। আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা তাদের মতামত প্রদান করেন ও বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। শিক্ষার্থীরা এমন একটি ঘনিষ্ঠ ও আন্তরিক মতবিনিময় সভায় তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ব্যক্তিগত ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (৫৯তম ব্যাচ)

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এলএল.বি. (অনার্স), ফল ২০২৬ সেশন (৫৯ ব্যাচ) এর ভর্তি (লিখিত) পরীক্ষার সিট প্ল্যান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.