PREMIER UNIVERSITY

Department of LAW

প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটির আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দিনব্যাপী চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আইন বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ১২টি ব্যাচ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে ১২টি ব্যাচকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে ৩টি করে ব্যাচ ছিল। গ্রুপ পর্বে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি ব্যাচ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তীতে দুটি সেমিফাইনাল খেলা শেষে ৪৯তম ব্যাচ ও ৫১তম ব্যাচ ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে ৪৯তম ব্যাচ ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৫১তম ব্যাচ রানার আপ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ল অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রামের স্পেশাল পিপি জনাব রেজাউল করিম রণি। টুর্নামেন্টের আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ক্রীড়া শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। মানুষকে নীরোগ ও প্রাণোচ্ছল রাখতে ক্রীড়া চমৎকার ভূমিকা রাখে। শিক্ষার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হিসেবেও ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিমিয়ার ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি চাই, এই টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাতে আমার সহযোগিতা সবসময় থাকবে। আমি বিশ্বাস করি, এ ধরনের টুর্নামেন্ট আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতার বন্ধন সৃদৃঢ় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী, হিল্লোল সাহা, সহকারী অধ্যাপক ফরিদুদ্দিন নোমান ও শিক্ষার্থীবৃন্দ।

Related News

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

Read More

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদান: এক ঐতিহাসিক সাফল্য ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক হোমায়রা নওশিন উর্মির পিএইচডি ডিগ্রি অর্জন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের স্প্রিং ২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উদযাপন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য নারকোটিকস কন্ট্রোল অ্যাক্ট ২০১৮: লিগ্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক স্টুডেন্টস’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.