puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী  টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন।
বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ  ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার

Read More

নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণ

Sunday, 5 January, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী  টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন।
বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ  ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.