puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত |

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ‘ইপসা-শিখা’ প্রকল্পের আওতায় এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে তৃতীয় সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয় |
ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘ইপসা-শিখা’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং অনলাইন প্ল্যাটফর্মে লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তোলা |
প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইপসার মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় ইপসা বিশ্ববিদ্যালয়টিতে যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে| এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগ| এমওইউ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে একটি ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইপসা জানায় যে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের কমপ্লেইন্ট কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে| প্রকল্প পরিকল্পনা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে সচেতনতা সেশনের আয়োজন করা হচ্ছে |
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি দামপাড়াস্থ ভবনে শিক্ষার্থীদের জন্য তৃতীয় সচেতনতা সেশনটি অনুষ্ঠিত হয়| সেশনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব জুলিয়া পারভীন উপস্থিত ছিলেন |
সেশনটি পরিচালনা করেন ‘ইপসা-শিখা’ প্রকল্পের ম্যানেজার তুষার কুমার রায়| তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন| তিনি ব্যাখ্যা করেন, কীভাবে প্রকল্পটি লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে কাজ করছে |
তুষার কুমার রায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সচেতনতামূলক কার্যক্রমের বিস্তার এবং কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতা সেশন অংশগ্রহণকারীদের আচরণগত দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সমস্যার যথাযথ প্রতিক্রিয়া এবং রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে| একই সঙ্গে তিনি জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন|
সেশনে আরও বক্তব্য রাখেন ইপসা-শিখা প্রকল্পের অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার জনাব মিশকাত হোছাইন| তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ˆবষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন |
প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তাদের পক্ষ থেকে জানানো হয় |
সেশনের একপর্যায়ে শিক্ষার্থীরা যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে তাদের মূল্যবান চিন্তা ও মতামত প্রকাশ করেন| এছাড়াও তাদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা |

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘নাইন্টিন ক্যান্ডেল’ ক্যান্টিন পরিচালনায় চুক্তি স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ব্যক্তিগত ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Thursday, 9 July, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত |

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ‘ইপসা-শিখা’ প্রকল্পের আওতায় এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে তৃতীয় সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয় |
ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘ইপসা-শিখা’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং অনলাইন প্ল্যাটফর্মে লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তোলা |
প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইপসার মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় ইপসা বিশ্ববিদ্যালয়টিতে যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে| এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগ| এমওইউ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে একটি ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইপসা জানায় যে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের কমপ্লেইন্ট কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে| প্রকল্প পরিকল্পনা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে সচেতনতা সেশনের আয়োজন করা হচ্ছে |
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি দামপাড়াস্থ ভবনে শিক্ষার্থীদের জন্য তৃতীয় সচেতনতা সেশনটি অনুষ্ঠিত হয়| সেশনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব জুলিয়া পারভীন উপস্থিত ছিলেন |
সেশনটি পরিচালনা করেন ‘ইপসা-শিখা’ প্রকল্পের ম্যানেজার তুষার কুমার রায়| তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন| তিনি ব্যাখ্যা করেন, কীভাবে প্রকল্পটি লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে কাজ করছে |
তুষার কুমার রায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সচেতনতামূলক কার্যক্রমের বিস্তার এবং কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতা সেশন অংশগ্রহণকারীদের আচরণগত দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সমস্যার যথাযথ প্রতিক্রিয়া এবং রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে| একই সঙ্গে তিনি জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন|
সেশনে আরও বক্তব্য রাখেন ইপসা-শিখা প্রকল্পের অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার জনাব মিশকাত হোছাইন| তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ˆবষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন |
প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তাদের পক্ষ থেকে জানানো হয় |
সেশনের একপর্যায়ে শিক্ষার্থীরা যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে তাদের মূল্যবান চিন্তা ও মতামত প্রকাশ করেন| এছাড়াও তাদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা |

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.