puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে সাফল্য অর্জন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার (Environmental) ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দুইজন শিক্ষকের উদ্ভাবিত প্রকল্প “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” বিচারকদের মূল্যায়নে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) খুলশী ক্যাম্পাসে এ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ৮৩টি নোমিনেটেড প্রজেক্টের মধ্যে মোট ৪৮টি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শিত হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রকল্প “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” বাংলাদেশের ভোলার চরাঞ্চলের মতো দুর্যোগপ্রবণ এলাকার জন্য একটি টেকসই, বহুমুখী ও জলবায়ুসহিষ্ণু কমিউনিটি হাবের আর্কিটেকচারাল ডিজাইন প্রস্তাবনা। পুরোনো শিপিং কনটেইনার পুনর্ব্যবহারের মাধ্যমে প্রস্তাবিত এই মডুলার ইনফ্রাস্ট্রাকচার স্বাভাবিক সময়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় বাজার ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র এবং ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের সময় ইমার্জেন্সি শেল্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য চরাঞ্চলের মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ উন্নয়নের পাশাপাশি জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও মাইগ্রেশন হ্রাসে সহায়তা করা। প্রকল্পটির টিম মেম্বাররা ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি মোঃ মঈনুল হাসান (টিম লিডার) এবং স্থপতি শেখ মাহফুজ আলম। মেন্টর হিসেবে সহযোগিতা করেন স্থপতি নাবিলা নুশাইরাহ রহমান ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষক স্থপতি মোঃ ওবায়দুল হক।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট শিক্ষক, প্রকল্পের টিম সদস্য ও মেন্টরদের অভিনন্দন জানান। তিনি বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁদের সৃজনশীল উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। জাতীয় পর্যায়েও তাঁরা সাফল্য অর্জন করবেন বলে প্রত্যাশা করি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমের ইতিবাচক প্রতিফলন। সংশ্লিষ্ট শিক্ষক ও মেন্টরদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি দল বিভিন্ন ক্যাটাগরিতে তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে স্থাপত্য বিভাগের আরও একটি প্রকল্প ছিল “Resilient and Sustainable Resort Architecture in Coastal Disaster-Prone Areas: A Case Study of Chader Bari Beach Resort, St. Martin's Island, Bangladesh”। এ ছাড়া ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে অংশগ্রহণ করে “Development of Natural Source-Based Screen-Printing Colors for Sustainable Modular Denim Fashion” প্রকল্প, এবং “Bio Couture: Creating a Compostable Fashion Garment with Natural Dye Technology” প্রকল্প।

Related News

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

Read More

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Thursday, 19 November, 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে সাফল্য অর্জন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার (Environmental) ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দুইজন শিক্ষকের উদ্ভাবিত প্রকল্প “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” বিচারকদের মূল্যায়নে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) খুলশী ক্যাম্পাসে এ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ৮৩টি নোমিনেটেড প্রজেক্টের মধ্যে মোট ৪৮টি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শিত হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রকল্প “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” বাংলাদেশের ভোলার চরাঞ্চলের মতো দুর্যোগপ্রবণ এলাকার জন্য একটি টেকসই, বহুমুখী ও জলবায়ুসহিষ্ণু কমিউনিটি হাবের আর্কিটেকচারাল ডিজাইন প্রস্তাবনা। পুরোনো শিপিং কনটেইনার পুনর্ব্যবহারের মাধ্যমে প্রস্তাবিত এই মডুলার ইনফ্রাস্ট্রাকচার স্বাভাবিক সময়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় বাজার ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র এবং ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের সময় ইমার্জেন্সি শেল্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য চরাঞ্চলের মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ উন্নয়নের পাশাপাশি জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও মাইগ্রেশন হ্রাসে সহায়তা করা। প্রকল্পটির টিম মেম্বাররা ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি মোঃ মঈনুল হাসান (টিম লিডার) এবং স্থপতি শেখ মাহফুজ আলম। মেন্টর হিসেবে সহযোগিতা করেন স্থপতি নাবিলা নুশাইরাহ রহমান ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষক স্থপতি মোঃ ওবায়দুল হক।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট শিক্ষক, প্রকল্পের টিম সদস্য ও মেন্টরদের অভিনন্দন জানান। তিনি বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁদের সৃজনশীল উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। জাতীয় পর্যায়েও তাঁরা সাফল্য অর্জন করবেন বলে প্রত্যাশা করি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমের ইতিবাচক প্রতিফলন। সংশ্লিষ্ট শিক্ষক ও মেন্টরদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি দল বিভিন্ন ক্যাটাগরিতে তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে স্থাপত্য বিভাগের আরও একটি প্রকল্প ছিল “Resilient and Sustainable Resort Architecture in Coastal Disaster-Prone Areas: A Case Study of Chader Bari Beach Resort, St. Martin's Island, Bangladesh”। এ ছাড়া ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে অংশগ্রহণ করে “Development of Natural Source-Based Screen-Printing Colors for Sustainable Modular Denim Fashion” প্রকল্প, এবং “Bio Couture: Creating a Compostable Fashion Garment with Natural Dye Technology” প্রকল্প।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.