puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২৬, বুধবার, বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিদ্যা নয়; বরং এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎকে নান্দনিকভাবে বিনির্মাণের সৃজনশীল শিল্প। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম. শাকুর, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।

প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম. শাকুর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্থাপত্য মানুষের জীবন ও পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার সৃজনশীল শিল্প। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও নান্দনিকতার সমন্বয়ে দক্ষ স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থাপত্য হলো সৃজনশীলতা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের সমন্বয়। তাই শুরু থেকেই দক্ষতা অর্জন, সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় ও দলগত কাজের প্রতি গুরুত্ব দিতে হবে।

ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সৃজনশীলতা, নান্দনিকতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক আলী আকবর রাজন, সহকারী অধ্যাপক শেখ মাহফুজ আলম, প্রভাষক মো. মাইনুল হাসান তুহিন, প্রভাষক কামরুন নাহার ভূঁইয়া, প্রভাষক মুহাম্মদ তানজিল হাসান এবং প্রভাষক মো. সাইফ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রায় শুভকামনা জানান এবং জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ ও দায়িত্বশীল স্থপতি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চট্টগ্রাম অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কমপ্লিশন সেরিমোনি অনুষ্ঠিত

Read More

মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পিইউডিএসের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ইন্টার-সেমিস্টার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Wednesday, 4 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২৬, বুধবার, বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিদ্যা নয়; বরং এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎকে নান্দনিকভাবে বিনির্মাণের সৃজনশীল শিল্প। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম. শাকুর, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।

প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম. শাকুর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্থাপত্য মানুষের জীবন ও পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার সৃজনশীল শিল্প। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও নান্দনিকতার সমন্বয়ে দক্ষ স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থাপত্য হলো সৃজনশীলতা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের সমন্বয়। তাই শুরু থেকেই দক্ষতা অর্জন, সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় ও দলগত কাজের প্রতি গুরুত্ব দিতে হবে।

ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সৃজনশীলতা, নান্দনিকতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক আলী আকবর রাজন, সহকারী অধ্যাপক শেখ মাহফুজ আলম, প্রভাষক মো. মাইনুল হাসান তুহিন, প্রভাষক কামরুন নাহার ভূঁইয়া, প্রভাষক মুহাম্মদ তানজিল হাসান এবং প্রভাষক মো. সাইফ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রায় শুভকামনা জানান এবং জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ ও দায়িত্বশীল স্থপতি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.